রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,
জাতীয় দিবস

নিউইয়র্কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০২:৪৪ পিএম

নিউইয়র্কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মিলনায়তনে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।

কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের আইনবিষয়ক কমিটির সভাপতি ব্যারিস্টার নওশাদ জমির এমপি, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা।

অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই বিশেষ দিনের গুরুত্ব ও অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও রাজনৈতিক প্রেক্ষাপটে দিবসের নানা দিক তুলে ধরেন।