নভেম্বর ২১, ২০২৬, ০৮:১৭ পিএম
সশস্ত্র বাহিনী দিবসে কক্সবাজারের রামু সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সেনানিবাসে আয়োজিত এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অতিথিদের স্বাগত জানান ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল গোলাম মাহিউদ্দিন আহমেদ।
মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। জাতীয় দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা রক্ষা, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন কক্সবাজার এরিয়া কমান্ডার।
মেজর জেনারেল গোলাম মাহিউদ্দিন আহমেদ বলেন, আধুনিক সামরিক প্রযুক্তি ও দেশীয় প্রযুক্তির সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও শক্তিশালী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন