শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,

নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে দুই বাংলাদেশি আম্পায়ার

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২১, ২০২৬, ০৪:৩৮ পিএম

নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে দুই বাংলাদেশি আম্পায়ার

নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরের ফাইনালে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের দুই আম্পায়ার গাজী সোহেল এবং মাসুদুর রহমান মুকুল। শনিবার এই শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ম্যাচ শুরুর আগেই দায়িত্ব পাওয়ায় দুই আম্পায়ারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার্স বিভাগ।

শিরোপা নির্ধারণী ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন গাজী সোহেল, আর টিভি আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল। তারা দুজনই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার।

অভিনন্দন জানিয়ে দেওয়া বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, নেপাল প্রিমিয়ার লিগের ২০২৬ আসরের ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়ায় বাংলাদেশের আন্তর্জাতিক প্যানেল আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুলকে তাদের আম্পায়ার্স বিভাগ আন্তরিক অভিনন্দন জানিয়েছে।