শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,
বন্দর অবকাঠামো পরিদর্শন

হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন চেয়ারম্যান

কুদ্দুস আলী খান

নভেম্বর ২১, ২০২৬, ০৩:২৭ পিএম

হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন চেয়ারম্যান

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।

শনিবার বেলা সাড়ে ১১টায় তিনি হিলি স্থলবন্দরে আসেন এবং পরে বন্দরের ভেতরের বিভিন্ন অবকাঠামো, ইমিগ্রেশন চেকপোস্ট ও জিরো পয়েন্ট ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, ইমিগ্রেশন চেকপোস্টে আধুনিক একটি যাত্রী ছাউনি করা হবে সেটার সম্ভাব্যতা যাচাই এবং বন্দরের সক্ষমতা বিষয়ে তদারকি করা হচ্ছে। দ্রুত এই ইমিগ্রেশন চেকপোস্টে ল্যাগেজ স্ক্যানার স্থাপন করা হবে বলেও জানান তিনি।

পরিদর্শনের সময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জজ মিত্র চাকমা, হিলি স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক রোফিকুল ইসলাম প্রিন্স, হিলি ইমিগ্রেশন অফিসার ইনচার্জ জাকারিয়া এবং হাকিমপুর পৌর ভূমি কর্মকর্তা মোহাম্মদ রাশেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।