বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তারি বন্ধ

কুদ্দুস আলী খান

আগস্ট ১৫, ২০২৬, ১২:৩৯ পিএম

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তারি বন্ধ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে সীমান্ত পারাপারকারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।শনিবার সকাল থেকে এই বাণিজ্যিক বিরতি শুরু হয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক জানান, ভারতে স্বাধীনতা দিবসের সরকারি ছুটি থাকায় ভারতীয় ব্যবসায়ীরা আজ বন্দর দিয়ে পণ্য পাঠাবেন না বলে আগেই জানিয়েছিলেন। সেই সুবাদে শনিবার দুই দেশের মাঝে ট্রাকে করে পণ্য পারাপার সাময়িক স্থগিত রাখা হয়েছে।তবে বন্দর অভ্যন্তরে পণ্যের খালাস ও ডেলিভারি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া নিশ্চিত করেছেন যে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা নিজ নিজ নিয়মে সীমান্ত অতিক্রম করতে পারছেন। আগামী রবিবার সকাল থেকে পুনরায় যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন।