বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দেশের বাজারে আজ অপরিবর্তিত রয়েছে সোনা ও রুপার দাম

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ০৬:০৯ এএম

দেশের বাজারে আজ অপরিবর্তিত রয়েছে সোনা ও রুপার দাম

দেশের বাজারে সোনা ও রুপা বিক্রি হচ্ছে বাজুসের নির্ধারিত মূল্যে।

দেশের বাজারে সোনার দাম ওঠানামা করলেও সর্বশেষ নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা। নতুন করে দাম সমন্বয়ের ঘোষণা না আসায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নির্ধারিত মূল্য এখনো কার্যকর রয়েছে। বাজুসের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য বহাল থাকবে।

বাজুসের সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫২ হাজার ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে গত ৬ নভেম্বর সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ওই দিন প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়। এর আগে গত ৫ নভেম্বর সকালে তৃতীয়বারের মতো সোনার দাম সমন্বয় করেছিল সংগঠনটি। সেদিন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে, দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারিত রয়েছে।

স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে বলে জানিয়েছে বাজুস। সোনা ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অন্যদিকে, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।