শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,
মানবিক সহায়তা উদ্যোগ

দিনাজপুরে ৫০০ শিক্ষার্থীকে স্লিপিং কিটস দিল রোটারি ক্লাব ও ডেলিগেটরা

মো: মামুনুর রশিদ

নভেম্বর ২১, ২০২৬, ০৩:১৭ পিএম

দিনাজপুরে ৫০০ শিক্ষার্থীকে স্লিপিং কিটস দিল রোটারি ক্লাব ও ডেলিগেটরা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র পাঁচশত শিক্ষার্থীর মাঝে স্লিপিং কিটস ও শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোটারি ক্লাব অব দিনাজপুরের আয়োজনে এবং রোটারি ক্লাব অব ঢাকার সহযোগিতায় ২১ নভেম্বর ২০২৬ শনিবার দিনাজপুর সদরের রাজা রামপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই বিতরণ অনুষ্ঠান হয়।

শুকনো খাদ্য সামগ্রীর মধ্যে ছিল কলা, ডিম, বিস্কুট ও পানি। আর স্লিপিং কিটসে দেওয়া হয়েছে মশারি, বালিশ, চার সেট জামা, স্যান্ডেল, টিফিন বক্স, পানির বোতল, স্কুল ব্যাগ, কম্বল ও গরম কাপড়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জোনের কোঅর্ডিনেটর অ্যাডমিন রোটারিয়ান একেএম আব্দুস সালাম তুহিন পিএইচএফ। আরও উপস্থিত ছিলেন দিনাজপুর রোটারি ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান অ্যাডভোকেট হুসনা উল আসমা, রোটারিয়ান পিপি রনজিত কুমার সিংহ, রোটারিয়ান পিপি শহিদুর রহমান পাটোয়ারী মোহন, রোটারিয়ান পিপি কাজল ভৌমিক এবং রোটারিয়ান শেখ নুরে আলম।

এ ছাড়া রোটারি ক্লাব অব ঢাকার রোটারি লিডারদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ নাহার মাহমুদ, রফিকুল ইসলাম রাউলি, মোহাম্মদ আনোয়ার হোসেন, সাহেদ সিদ্দিক, জে গণি ও রাজন নিওগীসহ অন্যান্য রোটারিয়ান। স্লিপিং কিটস অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড প্রকল্পের আওতায় আটজন কানাডিয়ান ডেলিগেটও অনুষ্ঠানে অংশ নেন।