শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,

বিরল উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ৬৩ সদস্যের কমিটি গঠন

মোঃ আব্দুর রাজ্জাক

নভেম্বর ২০, ২০২৬, ০৭:০৪ পিএম

বিরল উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ৬৩ সদস্যের কমিটি গঠন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশন বিরল উপজেলা শাখার ৬৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ নভেম্বর বিকেলে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভায় এই কমিটি চূড়ান্ত করা হয়।

সভাপতি হয়েছেন ফরহাদ হোসেন।

প্রধান শিক্ষক মনজুরুল হাসান দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আরিফ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহফুজার রহমান চৌধুরী, বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনিসুজ্জামান মিলন, বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশন জেলা শাখার সভাপতি আক্তারুল ইসলাম রাঙ্গা, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন এবং বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আমিনুল ইসলাম ও রাজ্জাক হায়দার।

দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটির অন্য পদগুলোতেও দায়িত্ব বণ্টন করা হয়। সহসভাপতি পদে রফিকুল ইসলাম, আব্দুস সালাম, সাজ্জাদ হোসেন ও এনায়েতুর রহমান নির্বাচিত হন। সাধারণ সম্পাদক হন আবুল কালাম আজাদ এবং যুগ্মসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান তরিকুল ইসলাম।

কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন আমিনুল ইসলাম। অর্থ সম্পাদক হিসেবে আফজালুর রহমান ও সহ অর্থ সম্পাদক হিসেবে অনিল চন্দ্র রায়কে নির্বাচন করা হয়েছে। এ ছাড়া অন্যান্য সব শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষা পদের সহকারী শিক্ষকদের নির্বাহী সদস্য করে ৬৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।