নভেম্বর ২০, ২০২৬, ০৭:০৯ পিএম
সম্ভাব্য জেমস বন্ড নায়িকার তালিকায় নিজের নাম না দেখে বয়স নিয়ে রসিকতা ও খোঁচা দিয়েছেন হলিউড অভিনেত্রী আমান্ডা সাইফ্রেড। নতুন জেমস বন্ড হিসেবে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম আলোচনায় আসার পর ১৯ জন অভিনেত্রীর একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে নিজের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
নতুন ছবিতে কারও অভিনয় এখনো চূড়ান্ত হয়নি।
রবার্ট প্যাটিনসনকে নতুন জেমস বন্ড হিসেবে ঘিরে আলোচনার মধ্যেই সম্ভাব্য ১৯ জন অভিনেত্রীর তালিকাটি প্রকাশ করেছে ভ্যারাইটি। ওই তালিকায় আছেন আদ্রিয়া আরজোনা, এমিলি ব্লান্ট, জেমা চ্যান, মেরিয়ন কটিলার, চেজ ইনফিনিটি, লিলি জেমস, গুগু এমবাথা-র, ইসাবেলা মার্সেড, ইন্দে নাভারেট, লুপিতা নিয়ংও, ফ্লোরেন্স পিউ, মার্গারেট কোয়ালি, মার্গো রবি, আনা সাওয়াই, হান্টার শ্যাফার, সিডনি সুইনি, আনিয়া টেইলর-জয়, সোফি টার্নার এবং জেনডায়া।
তালিকাটি ইনস্টাগ্রামে প্রকাশের পর নিজের বয়স প্রসঙ্গে মন্তব্য করেন আমান্ডা সাইফ্রেড। সংশ্লিষ্টদের খোঁচা দিয়ে তিনি জানতে চান, বন্ডের প্রেমিকা চরিত্রে অভিনয়ের জন্য তার বয়স বেশি হয়ে গেছে কি না।
বর্তমানে ৪০ বছর বয়সী আমান্ডার আগামী মাসে ৪১ বছর পূর্ণ হবে। রবার্ট প্যাটিনসনের বয়সও ৪০ বছর, ফলে দুজনের বয়সের ব্যবধান প্রায় সমান। কোনো সিনেমায় এখনো জুটি না বাঁধলেও একসঙ্গে অস্কারসহ বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন তারা।
আলোচনায় থাকা অভিনেত্রীদের মধ্যে মার্গারেট কোয়ালিকে এগিয়ে রাখছেন অনেকে। ২০২৫ সালের অস্কার অনুষ্ঠানে জেমস বন্ডকে নিয়ে বিশেষ পরিবেশনায়ও অংশ নিয়েছিলেন তিনি।
তবে নতুন জেমস বন্ড সিনেমায় মার্গারেট কোয়ালি কিংবা তালিকার অন্য কোনো অভিনেত্রীর অভিনয় প্রসঙ্গে নির্মাতারা এখনো কোনো নিশ্চয়তা দেননি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন