শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,

শবনম বুবলীর প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশন্সের প্রথম কাজ ঠিকানা

বিনোদন ডেস্ক

নভেম্বর ২০, ২০২৬, ০৩:০৭ পিএম

শবনম বুবলীর প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশন্সের প্রথম কাজ ঠিকানা

অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় নতুন যাত্রা শুরু করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশন্সের প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ঠিকানা নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে।

এই খবর জানিয়ে নিজেদের প্রথম কাজের পোস্টার প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে সামনের দিনের কাজের জন্য সবার ভালোবাসা ও সমর্থন চেয়েছেন এই অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে শবনম বুবলী লিখেছেন, প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ঠিকানা ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে নির্বাচিত হয়েছে এবং আজ প্রথম কাজের পোস্টার উন্মোচন করা হচ্ছে।

তিনি আরও লিখেছেন, এই অর্জন নতুন যাত্রায় অনেক আনন্দ ও অনুপ্রেরণার, এবং সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন যেন আগামীতে আরও ভালো ও মানসম্মত কাজ উপহার দেওয়া যায়।