বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,

বশির আহমেদ সম্মাননা পেলেন বিপ্লব সাহা, দেশীয় পোশাকে স্বীকৃতি

বিনোদন ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৬, ০৬:৫০ পিএম

বশির আহমেদ সম্মাননা পেলেন বিপ্লব সাহা, দেশীয় পোশাকে স্বীকৃতি

বশির আহমেদ সম্মাননা পেয়েছেন ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা।

দেশীয় পোশাকশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বশির আহমেদ সম্মাননা ২০২৬ দেওয়া হয়। প্রখ্যাত সংগীতশিল্পী বশির আহমেদের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৮ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। সারগাম সাউন্ড স্টেশন অনুষ্ঠানটির আয়োজন করে।

দেশীয় পোশাকশিল্পে সৃজনশীলতা, ঐতিহ্য ও নান্দনিকতার বিকাশে অবদানের জন্য তিনি এ সম্মাননা অর্জন করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাং হারুন-অর-রশীদ।

এ ছাড়া উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা ও কিংবদন্তি অভিনেত্রী শবনমসহ শিল্প-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে বিশ্বরঙের মাধ্যমে দেশীয় পোশাক, তাতশিল্প ও ঐতিহ্যকে আধুনিক নকশায় তুলে ধরার কাজ করছেন বিপ্লব সাহা।

তার এই অর্জনে আনন্দিত বিশ্বরঙ পরিবার। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশীয় ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা তাদের জন্যও গর্বের। বিশ্বরঙ পরিবারের মতে, এই স্বীকৃতি বিপ্লব সাহার সৃজনশীল পথচলায় নতুন অনুপ্রেরণা জোগাবে।