নভেম্বর ১৯, ২০২৬, ০৫:৩৭ পিএম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় হেলপার নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে যমুনা সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন (২০) সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ি গ্রামের ইদ্রিস আলীর ছেলে। আহত দুজনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সময় সেতুর গোলচত্বর এলাকায় একটি ট্রাক থামিয়ে গাড়িতে তেল তুলছিলেন ইসমাইল হোসেন। ঠিক তখন ঢাকাগামী আরেকটি ট্রাক ইউটার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রাকচালক ও আরেক হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক মোস্তাফিজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের বড় ভাই আমির হামজার কাছে হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন