বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,

কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৬, ০৪:৪৫ পিএম

কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

কারিগরি শিক্ষার মান ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, শিক্ষা ব্যবস্থার বৈষম্য কমাতে বিভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধন করতে হবে।

সাক্ষাতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

বৈঠকে রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন। পাশাপাশি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও ট্রেজারারও সেখানে ছিলেন।