নভেম্বর ১৯, ২০২৬, ০৪:১৫ পিএম
মিয়ানমারে রোহিঙ্গা হত্যার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে জাতিসংঘের আওতাধীন আন্তর্জাতিক বিচার আদালত। বৃহস্পতিবার সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা নিয়ে আলোচিত মামলার রায় পড়ার শুরুতে বিচারকরা এ তথ্য তুলে ধরেন।
রায় পাঠ তখনো চলছিল।
আদালতের ভাষ্য অনুযায়ী, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশটির হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালানোর তথ্যও উঠে এসেছে।
আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা, ব্যাপক যৌন সহিংসতার পাশাপাশি শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে। বিপুলসংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন পলায়নরত রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে।
তবে এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের অধীনে গণহত্যা কি না, বিচারকরা তা খতিয়ে দেখছেন। সূত্র: এএফপি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন