বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,

দিনাজপুর জেলা প্রশাসককে আশার ২০০ কম্বল হস্তান্তর, শীতবস্ত্র বিতরণ শুরু

মো: মামুনুর রশিদ

নভেম্বর ১৯, ২০২৬, ০৩:২৮ পিএম

দিনাজপুর জেলা প্রশাসককে আশার ২০০ কম্বল হস্তান্তর, শীতবস্ত্র বিতরণ শুরু

দিনাজপুরের অসহায়, ছিন্নমূল ও দরিদ্র মানুষের শীত নিবারণের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আশার পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে দুইশত কম্বল হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়।

দুইশত কম্বল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা দিনাজপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত ডিভিশনাল ম্যানেজার মোঃ রুহুল আমীন এবং দিনাজপুর সদর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ রুহুল সারওয়ার খান।

এ ছাড়া সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ দুলাল হক, সদর জেলার সাপোর্ট ইঞ্জিনিয়ার মোঃ হারুন-অর-রশিদ এবং শিক্ষা অফিসার মোঃ সামিরুল ইসলামও হস্তান্তর পর্বে অংশ নেন।

দিনাজপুর সদর-০১ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সাইফুর রহমান ও সদর-০২ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ নজির উদ্দীন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও ছিলেন জেলার সিও মোঃ তালেবুর রহমান, ফকিরপাড়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মঞ্জুরুল ইসলাম, ফকিরপাড়া-০২ ব্রাঞ্চ ম্যানেজার সুমন দাস এবং মহারাজামোড় ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ নজরুল ইসলামসহ সংস্থার সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা।