মো. মোমিনুল ইসলাম
জানুয়ারি ২১, ২০২৬, ০৮:৩৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর সদর উপজেলার কসবায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নব জাগরণ যুব সংগঠন’। বুধবার (২১ জানুয়ারি) কসবা এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় দরিদ্র মানুষের হাতে কম্বল ও গরম কাপড় তুলে দেওয়া হয়।
সংগঠনের সভাপতি আসাদুজ্জামান জীবনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব রাশেদ বাবু রতন। তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে সংগঠনের এই উদ্যোগের প্রশংসা করেন অতিথিরা।
অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি রায়হান ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাঈম বাদশা, সাংগঠনিক সম্পাদক সিয়াম আহম্মেদ এবং কোষাধ্যক্ষ আরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, শীতার্ত মানুষের কষ্ট ভাগাভাগি করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
সমাজের বিত্তবানরা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলে কোনো মানুষকেই শীতে কষ্ট পেতে হবে না।" সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতে আরও বড় পরিসরে আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। শীতবস্ত্র পেয়ে স্থানীয় অসহায় মানুষেরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।