বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

তিন বাহিনীর উপস্থিতিতে এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন শিক্ষামন্ত্রীর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ১২:৫৪ পিএম

তিন বাহিনীর উপস্থিতিতে এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন শিক্ষামন্ত্রীর

তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে এক সভা শেষে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী। বুধবার (২৫ নভেম্বর) এই সভা ও উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন।

এ ছাড়া এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই সভায় অংশ নেন। আনুষ্ঠানিক বৈঠক শেষে শিক্ষামন্ত্রী এমআইএসটি প্রাঙ্গণের স্পোর্টস কমপ্লেক্সটির উদ্বোধন করেন।