রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৬, ১১:১২ পিএম

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হতে পারে আগামী ৩ নভেম্বর থেকে। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য এই বিশেষ সুযোগ দিচ্ছে শিক্ষা প্রশাসন। এক সপ্তাহব্যাপী ফরম পূরণ কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ২ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।

শনিবার (৩১ অক্টোবর) পরীক্ষার ফল প্রকাশের পর সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ এই সম্ভাব্য সময়সূচির বিষয়টি নিশ্চিত করে।

শিক্ষা বোর্ডের গৃহীত পরিকল্পনা অনুযায়ী, ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের অনলাইন আবেদন গ্রহণ করা হবে। এরপর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে আগামী ২৭ নভেম্বর।

এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা এই বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

ফল প্রকাশের আনুষ্ঠানিক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাবর্ষ বাঁচানোর লক্ষ্যে সর্বোচ্চ এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য এ ব্যবস্থা রাখা হয়েছে। আগামী এক মাসের মধ্যেই এই পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।