শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

নীলফামারীতে ৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

শহিদুল ইসলাম

অক্টোবর ৩১, ২০২৬, ০২:২৫ পিএম

নীলফামারীতে ৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

ছবি: দিনাজপুর টিভি

নীলফামারীতে এইচএসসির ফলে চরম বিপর্যয় দেখা গেছে জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে, যেখানে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় নীলফামারী জেলার এই আটটি স্কুল অ্যান্ড কলেজে পাসের হার শূন্য শতাংশ।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, শতভাগ অকৃতকার্য হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকায় রয়েছে কিশোরগঞ্জ উপজেলার ভেরভেড়ি মনসাপাড়া স্কুল অ্যান্ড কলেজ।

এছাড়া রয়েছে পুলেরহাটের আদর্শ কলেজ, বাগডোগরা নিমোজখানা স্কুল অ্যান্ড কলেজ, নয়নখাল স্কুল অ্যান্ড কলেজ এবং তরুণীবাড়ি স্কুল অ্যান্ড কলেজ।

একই তালিকায় আরও রয়েছে ডিমলা উপজেলার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীরচাপ সৃজনশীল কলেজ এবং ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ওমেন্স কলেজ।

এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো পরীক্ষার্থীই পরীক্ষায় পাস করতে পারেননি।