অক্টোবর ৩১, ২০২৬, ০২:১৭ পিএম
কাহারোলে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সুস্থ প্রতিযোগিতার প্রত্যয় নিয়ে। দিনাজপুরের কাহারোল উপজেলায় ইসলামিক এডুকেশন সোসাইটির (আইইএস) ব্যবস্থাপনায় শনিবার (৩১ অক্টোবর) ২০২৬ সালের এই জাতীয় মেধাবৃত্তি মূল্যায়নের আয়োজন করা হয়। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন।
উপজেলার আল-আজহার ইসলামিক একাডেমি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী তিনটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ১৭৫ জন বাছাইকৃত শিক্ষার্থী এতে অংশ নেয়।
পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র পরিদর্শন করেন কাহারোল থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আজাদ।
কেন্দ্রের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সার্বিক পরিচালনায় কেন্দ্র সভাপতি হিসেবে আমিনুল ইসলাম এবং কেন্দ্র সচিব হিসেবে জাকিরুল ইসলাম দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠান ও পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী-অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষাবিদরা জানান, এই ধরনের নিয়মিত মেধাবৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের প্রতি মনোযোগ বাড়ানোর পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে। এছাড়া শিক্ষার্থীদের মাঝে গঠনমূলক প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা, প্রতিভা অন্বেষণ, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং তৃণমূলের শিক্ষার সামগ্রিক মানোন্নয়নেও এ উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে।
পরীক্ষাটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় শুভানুধ্যায়ীদের সহযোগিতার জন্য আয়োজক সংস্থা ইসলামিক এডুকেশন সোসাইটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন