বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ১২:১৯ পিএম

সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় এ সময় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসের বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এরপর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে ওই সময়ে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সপ্তাহের শেষ দিকে তাপমাত্রায় সামান্য পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরদিন শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার পাশাপাশি সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে রবিবার (২৯ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় শুষ্ক আবহাওয়ার মধ্যে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা আবারও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।