জুলাই ২, ২০২৬, ০৩:৪৫ পিএম
সারা দেশে বৃষ্টির পূর্বাভাস নিয়ে নতুন আপডেট জানিয়েছে আবহাওয়া বিভাগ। আজ বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে। তবে আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির বিস্তৃতি সব স্থানে সমান নয়। আজকের বাকি সময়ে খুলনা, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে বৃষ্টির প্রবণতা খুব বেশি নয়।
আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী, রাতে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জেলায় বৃষ্টি হতে পারে। এর বাইরে দেশের অন্যান্য অঞ্চলের আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগামীকাল শুক্রবারও বৃষ্টির প্রবণতা খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই। আজকের মতোই দেশের কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দিনাজপুর টিভি প্রতিনিয়ত আবহাওয়ার সর্বশেষ তথ্য ও লাইভ আপডেট প্রদান করে থাকে। কোনো বিশেষ এলাকাভিত্তিক আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা দেখা দিলে তাৎক্ষণিক এলার্ট নোটিফিকেশন দেওয়া হবে। তাই আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির জন্য আমাদের প্ল্যাটফর্মে নিয়মিত চোখ রাখতে পারেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন