বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

৭৫তম মিস ইউনিভার্স মুকুট জিতলেন স্বাগতিক পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো

বিনোদন ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ১০:৪৬ এএম

৭৫তম মিস ইউনিভার্স মুকুট জিতলেন স্বাগতিক পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো

৭৫তম মিস ইউনিভার্স মুকুট জিতলেন জেনিফার ব্যারেটো, যিনি স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিনিধি হিসেবে এই আসরে অংশ নিয়েছিলেন। বিশ্বের ১১৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বসুন্দরীর সেরার খেতাব অর্জন করেছেন তিনি।

নিজের দেশের মাটিতে এই বিজয় অর্জন করে আনন্দে ভাসছেন জেনিফার।

পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টায় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে শুরু হয়। বাংলাদেশ সময় অনুযায়ী বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এই জাঁকজমকপূর্ণ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। দীর্ঘ প্রতিযোগিতার নানা ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে সেরা পাঁচে জায়গা করে নেন ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, ডোমিনিকান রিপাবলিক এবং স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিনিধিরা।

গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত পর্বে বিচারকদের প্রশ্নের উত্তর, আত্মবিশ্বাস ও মঞ্চে উপস্থিতির মাধ্যমে নিজেদের যোগ্যতা তুলে ধরেন শীর্ষ পাঁচ প্রতিযোগী। সার্বিক বিবেচনায় বিচারকদের রায়ে সেরা নির্বাচিত হন জেনিফার ব্যারেটো এবং তাঁর মাথায় ওঠে এবারের আসরের মুকুট।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। দ্বিতীয় রানারআপের স্থান অর্জন করেছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। এছাড়া তৃতীয় রানারআপ হয়েছেন ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং চতুর্থ রানারআপ নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।