নভেম্বর ২৫, ২০২৬, ১০:৩৭ এএম
চিরিরবন্দরে আলোকডিহি জান বক্স উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম মঙ্গলবার সকালে উপজেলার ১২ নম্বর আলোকডিহি ইউনিয়নে অবস্থিত প্রতিষ্ঠানটি ঘুরে দেখেন। আকস্মিক এই পরিদর্শনে তিনি উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।
সকালে জেলা প্রশাসককে বিদ্যালয়ে আমন্ত্রণ জানান অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নন্দন চন্দ্র দাস।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন দিক সরেজমিনে দেখেন। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা ও মতবিনিময় সভায় অংশ নেন। ওই আলোচনায় শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ ও শিক্ষার মানোন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
জেলা প্রশাসকের এই আকস্মিক পরিদর্শনে বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন