নভেম্বর ২৪, ২০২৬, ০৪:২৮ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে নাশকতা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় দুই নেতাকে গ্রেফতার করেছে চিরিরবন্দর থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন তেতুলিয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা মো. সামছুল হক সরকার (৬৭) এবং আলোকডিহি ইউনিয়নের কৃষক-সংগঠনের সভাপতি মো. তছলিম উদ্দিন (৫৮)।
পুলিশ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নাশকতামূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় তারা অভিযুক্ত হিসেবে তালিকাভুক্ত ছিলেন।
মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে, আর চিরিরবন্দর থানা পুলিশের বিশেষ অভিযান এখনো চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন