নভেম্বর ২২, ২০২৬, ০৪:৫৭ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশরেফুল আলমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (২২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর রোববারই তাঁকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
মোশরেফুল আলম চিরিরবন্দর থানাপাড়া এলাকার বাসিন্দা এবং তাঁর বাবার নাম আবুল হোসেন সরকার।
পুলিশের তথ্য অনুযায়ী, দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টি, নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চিরিরবন্দর থানায় করা একটি মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি তিনি।
মামলা নম্বর ২২, জিআর নম্বর ১৬১ এবং মামলার তারিখ ২০ জুন ২০২৬। সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর সংশোধনী ২০২৩-এর ৮, ৯(১), ৭, ১০ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়েছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন