রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

সারিকা সাবাহ ফিরছেন সেলফি ওয়েব ফিল্মে, সঙ্গে খায়রুল বাসার ও বাবুv

বিনোদন ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ০৬:৩৮ পিএম

সারিকা সাবাহ ফিরছেন সেলফি ওয়েব ফিল্মে, সঙ্গে খায়রুল বাসার ও বাবুv

এক বছরেরও বেশি সময় পর নতুন ওয়েব ফিল্ম সেলফি নিয়ে অভিনয়ে ফিরছেন সারিকা সাবাহ। মুশফিকা মাসুদ পরিচালিত এই কাজটিতে সারিকা সাবাহর সঙ্গে দেখা যাবে খায়রুল বাসারকে। আগামী ১০ ডিসেম্বর এটি মুক্তি পাবে হইচইতে।

রোববার ২২ নভেম্বর প্রথম পোস্টার প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটির খবর জানান সংশ্লিষ্টরা।

অভিনেত্রী নিজেও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি ভাগ করে নেন। পোস্টারের সঙ্গে তিনি লেখেন, একটি সেলফি, আর তারপর থেকেই শুরু এক অদ্ভুত গল্পের; কিন্তু এই গল্পের শেষটা কি শুধুই ভালোবাসার নাকি অপেক্ষা করছে অন্য কিছু।

প্রকাশিত পোস্টারে খায়রুল বাসারকে গিটার বাজিয়ে গান গাইতে দেখা যায়। তার পাশে বসে মুগ্ধ দৃষ্টিতে হাসিমুখে তাকিয়ে আছেন সারিকা সাবাহ। আপাতদৃষ্টিতে দৃশ্যটি রোম্যান্টিক মনে হলেও গল্পে ভিন্ন মোড় থাকার ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।

নাটকের মাধ্যমে স্বল্প সময়ে পরিচিতি পেলেও হঠাৎ অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সারিকা সাবাহ। সাম্প্রতিক সময়ে পর্দায় তার উপস্থিতি ছিল খুবই কম। সর্বশেষ গত বছর একটি ওয়েব সিরিজ ও একটি নাটকে দেখা গিয়েছিল তাকে।

সেলফি ওয়েব ফিল্মে সারিকা সাবাহ ও খায়রুল বাসার ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু।