রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল পেতে আশাবাদী বিসিবি সভাপতি তামিম

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ০৫:২৫ পিএম

২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল পেতে আশাবাদী বিসিবি সভাপতি তামিম

২০৩১ বিশ্বকাপের গ্রুপ পর্বের পাশাপাশি অন্তত একটি সেমিফাইনাল ম্যাচ বাংলাদেশে আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার (২২ নভেম্বর) মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল এই পরিকল্পনার কথা জানান।

২০৩১ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত; গ্রুপ পর্বের ম্যাচ কেবল বাংলাদেশে হতে পারে এমন আলোচনার মধ্যেই সেমিফাইনাল আয়োজনের চেষ্টা চলছে।

তামিম ইকবাল বলেন, ২০৩১ বিশ্বকাপ যে ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে, সেটি আগে থেকেই নির্ধারিত এবং এতে তাঁর কিংবা বোর্ডের কোনো অবদান নেই। তবে অন্তত একটি সেমিফাইনাল যেন বাংলাদেশে আয়োজন করা যায়, সে চেষ্টা তিনি করেছেন বলে জানান।

একটি সেমিফাইনাল ম্যাচ আয়োজনের সুযোগ পাওয়ার বিষয়ে আশাবাদী বিসিবি সভাপতি।

আইসিসির আনুষ্ঠানিক ঘোষণার পর বিষয়টি স্পষ্ট হবে উল্লেখ করে তামিম জানান, এ রকম কিছু একটা হওয়ার বিষয়ে তিনি খুবই আশাবাদী। তাঁর ভাষ্য, একটি সেমিফাইনাল বাংলাদেশে আনা গেলে সেটি খুব ভালো একটি অর্জন হবে।