নভেম্বর ২২, ২০২৬, ০৫:৪৪ পিএম
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি। রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের দপ্তরে এই বৈঠক হয়।
দায়িত্ব গ্রহণের জন্য পররাষ্ট্র সচিবকে অভিনন্দন জানান নেপালের রাষ্ট্রদূত।
দুই দেশের সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ, শিক্ষা, পর্যটন ও জনগণের মধ্যে পারস্পরিক বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করেন তাঁরা।
উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে কাজ করতে সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর আওতায় সম্পৃক্ততা বাড়ানো এবং একটি শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন