রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফরাসি রাষ্ট্রদূত সেরে-শারলে

জাতীয় ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ০৪:১১ পিএম

খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফরাসি রাষ্ট্রদূত সেরে-শারলে

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে।

রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে খলিলুর রহমানের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় এবং জাতিসংঘ সংক্রান্ত নানা বিষয়ে তাঁরা আলোচনা করেন।