রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

পাপিয়া সুলতানা মিরপুরে গ্রেফতার, নাশকতার পরিকল্পনার অভিযোগে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ০৬:০৭ পিএম

পাপিয়া সুলতানা মিরপুরে গ্রেফতার, নাশকতার পরিকল্পনার অভিযোগে

নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে পাপিয়া সুলতানাকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পাপিয়া সুলতানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর ওই ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।