সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই গ্রেফতার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ১১:০৭ পিএম

সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই গ্রেফতার

প্রতীকী ছবি

ভারত থেকে দেশে ফেরার সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে কাজী আজহারুল ইসলাম মানিককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর দুইটা কুড়ির দিকে ভোমরা চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মানিক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যশোরের কেশবপুর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক।

পুলিশ জানিয়েছে, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের বড় ভাই হলেন এই মানিক। গত আট নভেম্বর চিকিৎসার উদ্দেশ্যে তিনি ভারতে গিয়েছিলেন। চিকিৎসা শেষে সোমবার দেশে ফেরার সময় ভোমরা চেকপোস্টে পৌঁছালে তাকে আটক করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় বা ঠিক কী অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার আজহারুল ইসলাম মানিককে যশোরের কেশবপুর থানায় হস্তান্তরের কাজ শুরু করেছে পুলিশ।