নভেম্বর ১৬, ২০২৬, ০৯:৪০ পিএম
দিনাজপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে এই বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের কার্যক্রম শেষ হয়েছে।
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অক্টোবর ২০২৬-এর নিয়োগ বিজ্ঞপ্তির অংশ হিসেবে দিনাজপুর জেলায় এই প্রক্রিয়া চলছে। নিয়োগ বোর্ডের সভাপতি ও দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম-এর নির্দেশনায় মাঠ পর্যায়ের প্রাথমিক যাচাই-বাছাই পরিচালিত হয়।
বাছাই কার্যক্রমে উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম বক্তব্য দেন। তিনি জানান, সম্পূর্ণ মেধা, দক্ষতা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
কোনো পরীক্ষার্থী বা তাদের পরিবারের সদস্যরা যেন কোনোভাবেই প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়েন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
`সেবার ব্রতে চাকরি` স্লোগানকে সামনে রেখে পরিচালিত প্রথম দিনের এই কার্যক্রমে নিয়োগ বোর্ডের সদস্যরা অংশ নেন। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা মাঠে উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন