নভেম্বর ১৬, ২০২৬, ০৫:৪৭ পিএম
দিনাজপুরের হিলিতে বেকারত্ব দূরীকরণ এবং নারী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্বপ্ন বুনন সংগঠনের উদ্যোগে বিনামূল্যে দর্জি প্রশিক্ষণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ আদর্শ বিদ্যা নিকেতন স্কুলের হলরুমে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বপ্ন বুননের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জরাজ মিত্র চাকমা। এ সময় বক্তারা বলেন, এলাকার বেকারত্ব দূর করতে এবং নারীদের নিজ পায়ে দাঁড়িয়ে কর্মসংস্থান গড়ে তুলতে এই ধরনের কারিগরি প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
আলোচনা সভা শেষে ফিতা কেটে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জরাজ মিত্র চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও স্বপ্ন বুননের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ বাদশাহ আলম, উপজেলা সমাজসেবা অফিসার মাসুম রানা এবং হাকিমপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমান কবিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন