নভেম্বর ১৬, ২০২৬, ০৬:০২ পিএম
সাজাপ্রাপ্ত কোনো আসামিকে পাসপোর্ট দিতে বাংলাদেশ সরকার বাধ্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ভারতে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার ভারতকে চিঠি পাঠানো হয়েছে। বর্তমানে পুরো বিষয়টি আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে পর্যালোচনা করছে এবং আইনি বিষয়গুলোর খুঁটিনাটি গভীরভাবে পরীক্ষা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সাজা হয়েছে এবং তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। কীভাবে তাকে আইনগত প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা যায়, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। সরকারের সুনির্দিষ্ট অবস্থান হলো, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো সাজাপ্রাপ্ত আসামির মতো তাকেও দেশে ফিরে এসে আদালতের রায় অনুযায়ী সাজা ভোগ করতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন