সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

কৃষি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ০৫:৪৭ পিএম

কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

কসবায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুই হাজার চারশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে এই সহায়তা দেওয়া হয় কৃষকদের। সোমবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য মুফিকুর রহমানের নাম থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। তার অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত প্রতিটি কৃষককে এক কেজি সরিষার বীজ, দশ কেজি ডিএপি সার এবং দশ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কসবা উপজেলার আয়োজনে এই অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও উপকারভোগী কৃষকরা অংশ নেন। সরিষার আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই মূলত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এই প্রণোদনা দেওয়া হয়েছে। কসবা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।