নভেম্বর ১৬, ২০২৬, ০৩:০৬ পিএম
বর্ণাঢ্য আয়োজন, আনন্দ র্যালি, আলোচনা সভা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে বর্ণিল উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের হিলি পাবলিক স্কুলের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজত জয়ন্তী উদযাপিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিতটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল ক্যাম্পাস চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালি শেষে কেক কেটে প্রতিষ্ঠানের রজত জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ও উদযাপন করা হয়।
অনুষ্ঠানে হিলি পাবলিক স্কুলের পরিচালক মুনতামির নির্ঝর অর্ক, হিলি পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ রাফেউল করিম, ম্যানেজিং কমিটির সদস্য ফারুক হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গত ২৫ বছর ধরে হিলি পাবলিক স্কুল এই সীমান্তবর্তী অঞ্চলে মানসম্মত শিক্ষা বিস্তারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এখান থেকে শিক্ষা গ্রহণ করে বহু শিক্ষার্থী আজ দেশের ও বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে নিজেদের মেধার স্বাক্ষর রেখে দেশ ও জাতির সেবা করে চলেছেন। আগামী দিনগুলোতেও প্রতিষ্ঠানটি শিক্ষার আলো ছড়িয়ে দিতে তাদের এই গৌরবোজ্জ্বল ভূমিকা অব্যাহত রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত থেকে আনন্দঘন এই মুহূর্তটি উদ্যাপন করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন