শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,
জনকল্যাণমূলক কার্যক্রম

সরকার দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ০৭:০০ পিএম

সরকার দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

বর্তমান সরকার দেশের মানুষের সেবা করার যে দায়িত্ব নিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই ধারাবাহিকতায় সরকার ও সবাই মিলে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে—যাতে যত দ্রুত ও যত বেশি সম্ভব মানুষের পাশে সাহায্য-সহযোগিতা এবং সুযোগ-সুবিধা নিয়ে দাঁড়ানো যায়।

শুক্রবার বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ এবং আড়াই হাজার কৃষকের মাঝে সার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এরই ধারাবাহিকতায় আজ আমরা তাদের পাশে দাঁড়িয়েছি—যাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে কষ্ট পাচ্ছে, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। তাদেরকে সেলাই মেশিন বা অন্যান্য কাজের উপকরণ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। যেসব শিশু অর্থাভাবে পড়াশোনা করতে পারছে না, তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর আবাসন সমস্যার সমাধানে ঘরবাড়ি তৈরি করে দেওয়ার ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। জনগণের চাহিদা অনেক থাকলেও আমাদের এবং সরকারের কিছু আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। সেই কারণে সমস্ত চাহিদা একসাথে পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। 

তবে খেয়াল করে দেখবেন, আমরা প্রতি মাসেই কোনো না কোনোভাবে সরকারের পক্ষ থেকে আপনাদের পাশে বিভিন্ন ধরনের সহায়তা পৌঁছে দেওয়ার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।