নভেম্বর ১৩, ২০২৬, ০৪:৫৫ পিএম
গায়ের জোরে জনগণের বিপক্ষে গিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, বিগত ৫ আগস্ট বা ৩৬ জুলাই দেশের ছাত্র-জনতা সেটি পরিষ্কার বুঝিয়ে দিয়েছে।
শুক্রবার দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেনুবন বৌদ্ধ বিহারে আয়োজিত আদিবাসী বৌদ্ধ ধর্মীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, খুন, গুম, হত্যা ও মানুষকে পঙ্গু করার পরও বিচারের আওতার বাইরে থাকবেন—এমন ধারণা সম্পূর্ণ ভুল। যারা দেশের ক্ষতি করবে এবং মানুষ হত্যা করবে, দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে।
তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সব ধর্মের মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে একটি অন্তর্ভুক্তিমূলক `রেইনবো নেশন` বিনির্মাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন