নভেম্বর ১৩, ২০২৬, ০৫:৫৮ পিএম
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে দিনাজপুর লায়ন্স ক্লাবের ৫০তম অভিষেক অনুষ্ঠান ২০২৬। শুক্রবার দুপুরে দিনাজপুর শহরের নিমনগর বাসস্ট্যান্ড সংলগ্ন লায়ন্স ভবনে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন মহসীন ইমাম চৌধুরী (পিএমজেএফ)।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. সাইদুর রহমান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিডিজি লায়ন শংকর কুমার রায় মনা (এমজেএফ)।
সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট মো. এনায়েত উল্লাহ শফিক, কেবিনেট ট্রেজারার লায়ন খাদিজা বিনতে মনির তিয়াশা, কনভেনশন চেয়ারপারসন ডক্টর উম্মে তাজ লাভলী, রিজিওন চেয়ারপারসন লায়ন কহিনুর বেগ এবং রংপুর-দিনাজপুর জোনের কো-অর্ডিনেটর বানিউল আলম বাবু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিরেক্টর লায়ন রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম এবং স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মো. শাহ আলম।
অনুষ্ঠানের শুরুতে শিশু নিকেতনের নিবাসী মেয়েরা ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেন। মাওলানা মো. সাব্বির আহমেদ পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং সকলে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। আনুগত্যের শপথবাক্য পাঠ করান ক্লাব সেক্রেটারি লায়ন মো. সাইদুর রহমান সরকার। এরপর সাবেক প্রেসিডেন্ট এম এ খালেক নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন মো. সাইদুর রহমান মন্ডলকে গংগেবল প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেন।
প্রধান অতিথি জেলা গভর্নর দিনাজপুর লায়ন্স ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট, সেক্রেটারি ও কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে শপথবাক্য পাঠ করান।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন—প্রেসিডেন্ট লায়ন মো. সাইদুর রহমান মন্ডল, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন মিজানুর রহমান পাটোয়ারী, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব মো. শাহ আলম, থার্ড ভাইস প্রেসিডেন্ট মো. মোকাররম হোসেন, সেক্রেটারি লায়ন মো. সাইদুর রহমান সরকার, জয়েন্ট সেক্রেটারি লায়ন মঞ্জুর-এ-রাব্বী, ট্রেজারার লায়ন ডা. ইসতিয়াক চৌধুরী, টেমার লায়ন মো. হোসেন আলী, টেইল টুইস্টার লায়ন ডা. শাহ মো. আব্দুল মতিন, ডিরেক্টর লায়ন মো. মোকাররম হোসেন খান, ডিরেক্টর লায়ন সৈয়দ মিজানুর রহমান মুন্না, ডিরেক্টর লায়ন মো. সাইদুর রহমান, ডিরেক্টর লায়ন এম এ খালেক এবং ডিরেক্টর লায়ন বাদশা ইমাম আরাফাত।
অনুষ্ঠানের একপর্যায়ে লায়ন্স জেলা ৩১৫এ২ পরিবার থেকে প্রয়াত সদস্যদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। উল্লেখ্য, ১৯৭৯ সাল থেকে এই ক্লাব প্রায় শতাধিক এতিম মেয়েকে পিতৃস্নেহে লালন-পালন করে সমাজে সম্মانی সাথে বেঁচে থাকার সুযোগ করে দিয়ে আসছে।
পুরো অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন লায়ন মো. মাসুদ রানা ও লায়ন মো. শাহ আলম।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন