বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,
মানবিক উদ্যোগ

অসহায় মানুষের চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্স দিলেন নাসির উদ্দিন সরকার সোহেল

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১১, ২০২৬, ০৮:৫৭ পিএম

অসহায় মানুষের চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্স দিলেন নাসির উদ্দিন সরকার সোহেল

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের গরিব, দুঃখী ও অসহায় মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন ৯নং সাতোর ইউনিয়ন পরিষদের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব নাসির উদ্দিন সরকার সোহেল।

সম্প্রতি তিনি অ্যাম্বুলেন্সটি বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান কাজীর কাছে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার আমির ক্বারী আজিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বদিউজ্জামান পান্না, সাবেক ভাইস চেয়ারম্যান এ কে এম কাউসার, সহকারী সেক্রেটারি কে. এম. দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্যোক্তারা জানান, এলাকার অসুস্থ, দরিদ্র ও অসহায় মানুষ যাতে জরুরি প্রয়োজনে দ্রুত হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এলাকাবাসী আশা প্রকাশ করেন, অ্যাম্বুলেন্সটি জরুরি মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এলাকার চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।