নভেম্বর ১১, ২০২৬, ০১:৫৮ পিএম
দিনাজপুরে দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মাদ্রাসা শিক্ষার্থীদের পড়ালেখা ও জীবিকা নির্বাহে সহায়তা করতে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে দিনাজপুর সদর উপজেলার ছয় নম্বর আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা ইবতেদায়ী ইসলামীয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নিজ উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে এই চাল তুলে দেন বিশিষ্ট শিল্পপতি, চট্টগ্রামভিত্তিক জাহাজ ব্যবসায়ী, মাদ্রাসার আজীবন সভাপতি ও সমাজসেবক আলহাজ্ব মো. আহসান হাবীব।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. আহসান হাবীব বলেন, মাদ্রাসার অনেক শিক্ষার্থী চরম আর্থিক অনটনের মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করে। তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং পড়ালেখায় অনুপ্রেরণা জোগাতে আমি এই উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতে ঘুঘুডাঙ্গা এলাকার অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আমার পরম সৌভাগ্য যে আমি ঘুঘুডাঙ্গা এলাকার সন্তান। এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত হতে পেরেছি। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটানোই আমার মূল লক্ষ্য। দুনিয়ার পদ-পদবি সাময়িক, কিন্তু মানুষের ভালোবাসা আর দোয়াই দিনশেষে টিকিয়ে রাখে। তাই আপনাদের কাছে শুধু এটুকুই চাওয়া। আমার ও আমার পরিবারের জন্য সবাই মন থেকে একটু দোয়া করবেন, যেন আজীবন আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি। এ সময় তিনি তার অসুস্থ সহধর্মিণীর দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সহসভাপতি মো. মোকছেদুল আলম, সাধারণ সম্পাদক মো. ইরফান আলী, সহসাধারণ সম্পাদক বিপ্লব হোসেন বাবু, কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. আব্দুস সালাম সরকার, ইসমাইল হোসেন, আব্দুর রৌফ, মো. রবিউল ইসলাম, মো. জমিল উদ্দীন, মো. আমজাদ আলী, মো. সাইফুল ইসলাম, মো. মনসুর আলী, মো. নুর আলম, মো. জামান হোসেন, মো. আব্দুস সালাম, শওকত আলী, ছাইদুর রহমান এবং শিক্ষক প্রতিনিধি মাওলানা মো. মামুনুর রশীদ। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার উপদেষ্টা মাওলানা মো. আলিনুর রহমান। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার অন্যান্য শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন