নভেম্বর ১৬, ২০২৬, ০৩:১৫ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস, উইলিয়াম ও ক্যাথরিন। সোমবার ১৬ নভেম্বর মুম্বাইয়ে পৌঁছান তারা। জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগের স্বীকৃতি হিসেবে প্রতিবছর পাঁচটি প্রকল্পকে ১০ লাখ পাউন্ড করে পুরস্কার দেওয়া হয় এ আয়োজনে।
ক্যানসারের চিকিৎসার কারণে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সফর সীমিত রেখেছিলেন ক্যাথরিন। তবে এবারের সফরে স্বামীর সঙ্গে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সফরে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, তরুণ প্রজন্ম ও চলচ্চিত্রশিল্পসংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন রাজদম্পতি।
ভারতে পৌঁছানোর পর রাজদম্পতির প্রথম কর্মসূচি ছিল ক্রিকেট ঘিরে। মুম্বাইয়ের বলার্ড এস্টেটে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে গলি ক্রিকেটে অংশ নেন তারা। এ সময় ভারতের সাবেক নারী ক্রিকেটার পুনম রাউতও উপস্থিত ছিলেন।
সফরের অন্যতম প্রধান আকর্ষণ প্রিন্স উইলিয়ামের প্রতিষ্ঠিত আর্থশট প্রাইজ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মুম্বাইয়ে জন্ম ও বেড়ে ওঠা শচীন টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড ধরে রেখেছেন। তিনি আর্থশট প্রাইজেরও একজন সমর্থক।
এর আগে ২০১৬ সালে ভারত ও ভুটান সফরের সময় মোদির সঙ্গে দেখা করেছিলেন উইলিয়াম ও ক্যাথরিন। সেটি ছিল তাদের সাত দিনের সরকারি সফর। সফরের শেষ দিনে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন উইলিয়াম ও কেট।
কেনসিংটন প্যালেসের এক মুখপাত্র জানান, আন্তর্জাতিক অঙ্গনে প্রিন্স উইলিয়ামের ভূমিকা আরও বিস্তৃত হচ্ছে। মোদির সঙ্গে বৈঠক যুক্তরাজ্য ও ভারতের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার সুযোগ তৈরি করবে। অনুষ্ঠানে অংশ নেবেন অভিনেতা রামি মালেক এবং অস্ট্রেলীয় পরিবেশ সংরক্ষণকর্মী রবার্ট আরউইন।
তথ্যসূত্র: বিবিসি ও রয়টার্স

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন