সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

থানায় অবস্থানকালে এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ০২:২৭ পিএম

থানায় অবস্থানকালে এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি

ফাইল ছবি

রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির অভিযোগ জানাতে গিয়ে আবারও ফোনে হত্যার হুমকি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। সোমবার দুপুর দুইটার দিকে থানায় অবস্থানকালে একটি বাংলাদেশি নম্বর থেকে তাকে ফোন করে এই হুমকি দেওয়া হয়। এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থলে থেকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ জানাতে তিনি তেজগাঁও থানায় গিয়েছিলেন এবং সেখানে অবস্থানকালেই তার মোবাইল ফোনে কল আসে। এর আগে রোববার জাতীয় সংসদে অবস্থানকালে অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ওই সময় তাকে বলা হয়েছিল, পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন এবং টুকরা টুকরা করা হবে।

গত শুক্রবার নিজের ফেসবুক পোস্টে মাহমুদা মিতু জানান, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন বিদেশি নম্বর থেকে ফোন ও হোয়াটসঅ্যাপে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর আগেও তিনি এমন হুমকি পেয়েছেন বলে ওই পোস্টে উল্লেখ করেন।