সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি চায় সরকার

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ০১:০৭ পিএম

২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি চায় সরকার

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সরকার ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার বিশ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটানোর পরিকল্পনা হাতে নিয়েছে। সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই লক্ষ্যের কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রাজধানীর বিদ্যুৎ ভবনে সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের স্টার্ট-আপ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরিকল্পনার কথা জানান।

নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ খাতকে পরিবেশবান্ধব ও টেকসই করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়ক নীতিমালা প্রণয়ন করা হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে সেই অনুযায়ী কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সোনাগাজী সোলাপ্রকল্পটি এই লক্ষ্য অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কাজের মানের সঙ্গে কোনো ধরনের আপস না করে যথাসময়ে প্রকল্পটির কাজ শেষ করার তাগিদ দেন প্রতিমন্ত্রী। সফলভাবে এই প্রকল্প বাস্তবায়ন করা গেলে সেখান থেকে অর্জিত অভিজ্ঞতা ও শিক্ষাকে ভবিষ্যতে অন্যান্য প্রকল্পেও কাজে লাগানো সম্ভব হবে বলে জানান তিনি।