নভেম্বর ১৬, ২০২৬, ০৯:১৫ পিএম
গুগল ম্যাপস অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নতুন ফিচার চালু করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজে ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন এবং প্রতিটি স্টপেজের রিয়েল-টাইম তথ্য জানতে পারবেন।
অ্যাপের ভেতরে থাকা আস্ক ম্যাপস চ্যাটবটের সাহায্যে এক দিনের শপিং ট্রিপ থেকে শুরু করে কয়েক দিনের রোড ট্রিপের কাস্টম শিডিউল তৈরি করা সম্ভব। এই ফিচারটি ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা দিনভিত্তিক ভ্রমণ পরিকল্পনা, রুট এবং প্রতিটি স্থানের ম্যাপ পিন দেখতে পাবেন।
তৈরি করা এই ভ্রমণ পরিকল্পনা বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করার পাশাপাশি ডেস্কটপে গুগল ডকসে এক্সপোর্ট করা যায়। ভ্রমণের সময় ট্রাফিকের অবস্থা, ব্যবসার সময়সূচি এবং গন্তব্যের রিয়েল-টাইম তথ্য দেখতে পাবেন ব্যবহারকারীরা।
এছাড়াও এই ফিচারের মাধ্যমে বিউটি পার্লার, পেয়াট কেয়ার ও অটোমোবাইল মেরামতের অ্যাপয়েন্টমেন্ট খুঁজে পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের দুই শতাধিক দেশে এই ট্রিপ-প্ল্যানিং ফিচারটি উন্মুক্ত করা শুরু হয়েছে।
অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মেই এই আপডেটগুলো পর্যায়ক্রমে পৌঁছে যাচ্ছে। ইউরোপের ত্রিশটি দেশে আস্ক ম্যাপস ফিচারের পরিধি বাড়িয়েছে গুগল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন