সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট প্রকাশ

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ০৭:৪৭ পিএম

নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট প্রকাশ

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সামরিক বাহিনীর বেতন-ভাতার গেজেট প্রকাশ করা হয়েছে।

জাতীয় বেতনস্কেল ২০২৬-এর আলোকে সশস্ত্র বাহিনীর সদস্যদের মূল বেতন, বেতন উপাদান ও অবসরকালীন সুযোগ-সুবিধা নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। রোববার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনের স্বাক্ষরে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

সরকারি চাকরিজীবীদের জন্য নবম বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রায় দুই মাস পর সামরিক বাহিনীর সদস্যদের জন্য এই নির্দেশাবলি প্রণয়ন করা হলো। নতুন এই কাঠামোর আওতায় কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, রিক্রুট এবং সমপর্যায়ের সব সদস্যের সুযোগ-সুবিধা পুনর্বিন্যাস করা হয়েছে।

সশস্ত্র বাহিনীর সব শ্রেণির সদস্যের বেতন কাঠামো ও ভাতাদি নির্ধারণের পাশাপাশি অবসরকালীন আর্থিক সুবিধাও এর অন্তর্ভুক্ত রয়েছে। আইএসএসবি প্রতিযোগী, ফ্লাইট ক্যাডেট ও ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তাসহ বিভিন্ন পদের ব্যক্তিরা এই নির্দেশনার সুফল পাবেন।