সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

এনভিডিয়ার প্রধান হিসেবে জেনসেন হুয়াংকে ফেরাতে মিত্রদের ‍‍`ওয়ার রুম‍‍`

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ০৮:১১ পিএম

এনভিডিয়ার প্রধান হিসেবে জেনসেন হুয়াংকে ফেরাতে মিত্রদের ‍‍`ওয়ার রুম‍‍`

এনভিডিয়ার সাবেক প্রধান জেনসেন হুয়াং।

পদত্যাগের মাত্র কয়েকদিনের মধ্যেই চার ট্রিলিয়ন ডলারের চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়ায় ফিরে আসার বিষয়টি বিবেচনা করছেন জেনসেন হুয়াং। তার ঘনিষ্ঠ সহযোগীরা সিলিকন ভ্যালির শীর্ষ নির্বাহীদের নিয়ে একটি বিশেষ ‍‍`ওয়ার রুম‍‍` তৈরি করেছেন, যা তাকে পুনরায় প্রধান হিসেবে ফিরিয়ে আনার জন্য লবিং করবে।

ঘটনার সঙ্গে পরিচিত একাধিক ব্যক্তির বরাতে জানা যায়, কোম্পানির পরিচালনা পর্ষদের একটি স্বাধীন তদন্ত চলার মধ্যেই হুয়াং বিশ্বস্তজনদের সঙ্গে নিজের প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। হোয়াইট হাউসের সমর্থন আদায়ের পাশাপাশি নীতিনির্ধারক মহলে চাপ সৃষ্টিরও পরিকল্পনা রয়েছে এই দলটির।

ইতিমধ্যে টেসলার প্রধান ইলন মাস্ক এবং এপিক গেমসের প্রধান নির্বাহী টিম সুইনসহ প্রযুক্তি খাতের বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তিত্ব হুয়াংকে পুনর্বহালের দাবিতে একটি উন্মুক্ত চিঠিতে সমর্থন জানিয়েছেন। প্রতিষ্ঠানের একটি সূত্র জানিয়েছে, এই প্রচারণায় হুয়াং নিজে সায় দিয়েছেন এবং সাধারণ কর্মীদের একটি বড় অংশও তার সমর্থনে সোচ্চার হয়েছেন।

তবে ওয়াশিংটনের শীর্ষ নীতিনির্ধারকদের পক্ষ থেকে এই প্রত্যাবর্তনের প্রচেষ্টায় বড় ধরনের বাধা আসার সম্ভাবনা রয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সম্প্রতি হুয়াংয়ের প্রস্থানের পর কোম্পানিটির নেতৃত্বে একটি আমূল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের জেরে এশিয়া তথা চীনের সঙ্গে সংযোগ থাকা গ্রাহকদের কাছে এআই চিপ বিক্রির কমপ্লায়েন্স ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এর ফলে হুয়াংয়ের ভাবমূর্তি পুনরুদ্ধার করা বেশ কঠিন হবে বলে মনে করছেন তার সহযোগীরাই।

এদিকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কোলেট ক্রেসের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ আসন্ন ত্রৈমাসিক ফলাফলের আগে কোম্পানিকে স্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে কোম্পানির স্থায়ী উত্তরসূরি হিসেবে আর্মের প্রধান রেনে হাসের সঙ্গে বোর্ডের যোগাযোগ হয়েছে বলে জানা গেছে।

বোর্ডের কাছে পাঠানো এক খোলা চিঠিতে আল্টিমিটার ক্যাপিটালের প্রতিষ্ঠাতা ব্র্যাড গার্স্টনার এবং আট্রেডিস ম্যানেজমেন্টের প্রধান গ্যাভিন বেকার হুয়াংকে ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছেন। দীর্ঘ মেয়াদে তার নেতৃত্বের অসাধারণ সাফল্য এবং সাম্প্রতিক প্রস্থানজনিত অনিশ্চয়তা দূর করতে তারা পর্ষদকে সব বিকল্প খোলা রাখার আহ্বান জানান।