সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

রংপুর জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ১০:৪৩ পিএম

রংপুর জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রংপুর জেলা জামায়াত ও বগুড়া জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার ২০২৭-২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই নতুন কমিটিতে জেলা আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা এনামুল হক এবং জেলা সেক্রেটারি হয়েছেন মাওলানা মোস্তাক আহমদ। আগামী দুই বছর এই কমিটির নেতৃত্বেই জেলায় দলটির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সহকারী সেক্রেটারি, তারবিয়াত ও প্রচার বিভাগে মো. আব্দুল গণি এবং বায়তুলমাল সেক্রেটারি হিসেবে বজলুর রশিদ মুকুল দায়িত্ব পেয়েছেন। মানবসম্পদ বিভাগে অধ্যাপক মোত্তালেব হোসাইন ও শ্রমিক কল্যাণ বিভাগে বেলাল আবেদীনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া আদর্শ শিক্ষক ফেডারেশন ও পেশাজীবী সংগঠনের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আবুল হাসেম বাদল। তালিমুল কুরআন বিভাগ ও ব্যবসায়ী সংগঠনের দায়িত্বে রয়েছেন মাওলানা আব্দুল হান্নান খান এবং উলামা বিভাগের দায়িত্ব পেয়েছেন এ কে এম ইদ্রিস আলী।

যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আশাদুজ্জামান শিমুল। সাহিত্য ও সংস্কৃতি বিভাগের দায়িত্বে রয়েছেন মাওলানা নায়েবুজ্জামান এবং অফিস ও আইটি বিভাগের দায়িত্ব পেয়েছেন মোশাররফ হোসেন।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বগুড়া জেলা শাখারও একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে হাবিবুর রশিদ সন্ধানকে সভাপতি এবং এম আর হাসান পলাশকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। পূর্ণাঙ্গ কমিটিতে ইমরান হোসেনকে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে।

নতুন এই কমিটি অনুমোদনের খবর পাওয়ার পর বগুড়া জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যে জেলার বিভিন্ন কলেজ শাখায় আহ্বায়ক কমিটি গঠনের কাজ শুরু হয়েছে।