রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

গান রূপকুমারী প্রকাশ, নিজেকে রূপনগরের রাজকন্যা বললেন গায়িকা

বিনোদন ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ০১:৫২ পিএম

গান রূপকুমারী প্রকাশ, নিজেকে রূপনগরের রাজকন্যা বললেন গায়িকা

সালমার নতুন গান রূপকুমারী প্রকাশ পেয়েছে, আর সেই গানের সূত্র ধরে নিজেকে বাস্তবেও রূপনগরের রাজকন্যা মনে করেন বলে জানিয়েছেন গায়িকা মৌসুমী আক্তার সালমা। গানের লাইনে রয়েছে, আমি রূপনগরের রাজকন্যা পূর্ণিমার চান, নিজের হাতে আল্লায় আমায় বানাইছে রূপবান।

গত শনিবার রূপকুমারী গানটি প্রকাশিত হয়। সালমার সঙ্গে এতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন পিয়াল হাসান।

গানের কথা লিখেছেন সালাউদ্দিন সাগর এবং সুর করেছেন পিয়াল হাসান ও শাহরিয়ার রাফাত। সংগীতায়োজনে ছিলেন শাহরিয়ার রাফাত। গানের নির্মাণে একদল নৃত্যশিল্পীর সঙ্গে পারফর্ম করেছেন রুহুল আমিন ও আঞ্জুমান মেহজাবিন, আর নির্মাণের দায়িত্বে ছিলেন নাজমুল ইভান।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে গানটির একটি অংশ শেয়ার করে সালমা লিখেছেন, তিনি সত্যিই রূপনগরের রাজকন্যা; কেবল নামেই নয়, নিজের স্বপ্ন, আত্মবিশ্বাস আর ভালোবাসাতেও তিনি রূপনগরের রাজকন্যা।

গান ও কনসার্ট নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী।

সপ্তাহ খানেক আগে প্রকাশ হয়েছে তার মিছামিছি তোমায় নিয়া বানাইছিলাম ঘর গানটি। এর পাশাপাশি সম্প্রতি নতুন আরেকটি গানের রেকর্ডিং সেরেছেন এবং নিয়মিত লাইভ শো করছেন। তিন দিন আগে চট্টগ্রামে গান পরিবেশন করেছেন সালমা। চলতি শীত মৌসুমে কনসার্টের জন্য দেশের বিভিন্ন স্থানে যাবেন বলেও জানিয়েছেন তিনি।